শিবচরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার স্বামী আটক

মাদারীপুরের শিবচরের একটি ফ্ল্যাট থেকে মনিকা আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রিয়াজ আহমেদকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার প্রাণিসম্পদ হাসপাতাল রোড এলাকার লাভলু মুন্সীর মালিকানাধীন ফ্ল্যাট থেকে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের বাবার বাড়ি জেলার কালকিনি এলাকায়।

বাড়ির মালিক লাভলু মুন্সী বলেন, ‘সকালে জানালা দিয়ে ঘরের মধ্যে ঝুলন্ত মনিকাকে দেখতে পেয়ে প্রতিবেশীরা আমাকে জানায়। এরপর আমি দ্রুত পুলিশকে খবর দিই।’ শিবচর থানার ওসি রতন শেখ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ বিষয় তদন্ত করে বিস্তারিত জানাতে পারব। নিহতের স্বামীকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’