সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব) আয়োজিত এক কর্মশালায় পোশাক শিল্পে নারীর ক্ষমতায়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং কীভাবে গার্মেন্টস শিল্পের নারী শ্রমিকদের জীবন-ঘনিষ্ঠ কাহিনি গণমাধ্যমে উঠে আসতে পারে সেই বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাভারের ওয়াইএমসিএ সেন্টারে এ কর্মশালা হয়।
কর্মশালায় সাভারে কর্মরত দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন এবং পোশাক খাতে নিয়োজিত নারীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় কর্মশালায় উঠে আসে প্রতিবেদন তৈরির সময় নারীদের শুধু ভুক্তভোগী হিসেবে না দেখে, তাদের সফলতার গল্পগুলো তুলে ধরতে হবে।