চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিল (৩০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৩টার দিকে তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে। হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি লাম্বাপাড়ার বেলাল উদ্দীনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত রাত সাড়ে ৩টার দিকে ৭/৮ জন চোরাকারবারি যুবক মাদক আনার জন্য ভারতে যায়। গতরাতে ঘনকুয়াশা ছিল আমরা ২ থেকে ৩ রাউন্ড গুলির শব্দ শুনেছি। এ ঘটনার পর বিজিবি ও বিএসএফর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে সীমান্তে গুলির ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয় বিজিবির পক্ষ থেকে।
স্থানীয়ারা জানায়, মাদক নিয়ে ফেরার সময় বিএসএফ’র গুলিতে আহত হয় হাবিল। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।