বর্ষসেরা টি-টোয়েন্টি দলেও নেই বাংলাদেশের কেউ

ক্রিকেটের তিন ফরম্যাটের সবচেয়ে ছোটটি টি-টোয়েন্টি। আর এই ফরম্যাটেই সবচেয়ে বেশি দুর্বল বাংলাদেশ জাতীয় দল। বছরের শেষভাগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে সিরিজ জেতার পরও আইসিসি ঘোষিত বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি কোনো ক্রিকেটারের।

ওয়ানডে ও টেস্ট দলে ভালো না করলেও টি-টোয়েন্টি দলে আধিপত্য এই ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের। অধিনায়ক রোহিত শর্মাসহ আছেন আরও তিন জন। নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড ছাড়া বাকি দেশগুলোর রয়েছেন একজন করে প্রতিনিধি।

টি-টোয়েন্টি গতবছর দারুণ নৈপুণ্য দেখিয়েছেন রিশাদ হোসেন। কিন্তু তিনি এই দলে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাংগার কাছে। এই দলে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দল:

রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান (উইকেটকিপার), সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাংগা, জাসপ্রিত বুমরা ও আর্শদিপ সিং।