রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক।
রেজাউল করিম বলেন, রাত ১২টার দিকে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।