পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ, পুরস্কার নিয়ে প্রশ্ন তুললেন সোনু নিগম

ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত প্লেব্যাক গায়ক অরিজিৎ সিংকে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় সরকার দেশের অন্যতম শীর্ষ বেসামরিক সম্মাননা পদ্ম পুরস্কার ২০২৫-এর তালিকা প্রকাশ করেছে।

তবে অরিজিতের পদ্মশ্রী পাওয়ার ঘোষণায় খানিকটা মন খারাপ হয়েছে দেশের আরেক জনপ্রিয় গায়ক সোনু নিগম। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও পোস্ট করেন।

সেই ভিডিওতে তিনি অরিজিৎকে খোঁচা দিয়ে কিছু মন্তব্য করেন, যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যদিও নাম নিয়ে কিছু বলেননি, তবুও সমালোচকদের ধারণা অরিজিৎকেই ইঙ্গিত করেছেন সোনু।

সোনুর ইনস্টাগ্রাম আইডিতে প্রকাশিত ভিডিওবার্তা দেন। ‘ভারত এবং পদ্ম পুরস্কার থেকে বঞ্চিতরা’ শিরোনামে ওই ভিডিওতে তিনি বলেন, দুইজন এমন গায়ক রয়েছেন যারা পুরো বিশ্বকে অনুপ্রাণিত করেছেন। একজন হলেন মুহম্মদ রফি, যার প্রতিভাকে শুধু পদ্মশ্রী দিয়েই সীমিত করে দেওয়া হয়েছে। আর অপরজন হলেন কিশোর কুমার, যিনি কোনো পদ্ম সম্মানই পাননি।

সোনু বলেন, অল্কা ইয়াগ্নিকের মতো স্বনামধন্য গায়িকা তিনি পর্যন্ত এখনো কোনো পদ্ম সম্মান পাননি।

শ্রেয়া ঘোষাল, সুনিতী চৌহানের নাম উল্লেখ করে সোনু মন্তব্য করেন, এই দুই গায়িকা দীর্ঘসময় ধরে সংগীত জগতে তাদের প্রতিভা দিয়ে মুগ্ধ করেছেন। অনুপ্রেরণা দিয়েছেন তারাও এখনো পদ্ম সম্মাননা পাননি।