টাকা বাঁচাতে দাড়ি কামান না অরিজিৎ!

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৭:১০ পিএম

এই মুহূর্তে ভারতের সবচেয়ে দামি শিল্পী অরিজিৎ সিং। তাকে নিয়ে বরাবরই ভক্তমনে দারুণ কৌতূহল। যদিও ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন অরিজিৎ। খুব একটা প্রশ্নের উত্তরও দিতে দেখা যায় না তাকে। কেবল কাজের জন্যই মাঝে মধ্যে উপস্থিত ক্যামেরার সামনে।

আর সেই অরিজিৎই নাকি টাকা বাঁচাতে দাড়ি কামান না। ভারতের জনপ্রিয় কপিল শর্মার শোয়ে এসে মজা করেই এমন মন্তব্য করেছিলেন তিনি। জানান, মুম্বাইয়ে শেভ করার খরচ বেশি। সে কারণেই বলিউডে শেভ করা থেকে বিরত থাকেন অরিজিৎ।

আসলে প্রত্যেক শিল্পীই নিজস্ব স্টাইল থাকে। অরিজিৎও ব্যতিক্রম নন। তার গালে দাড়ি লুকেই তিনি পরিচিত। যদিও এটা সকলের জানা কপিলকে পাল্টা উত্তর দিতেই এমন মন্তব্য করেন তিনি।

তবে সত্যিটা হলো অরিজিৎ মুম্বাইতে থাকতে পছন্দ করেন না। কাজ না থাকলে সরাসরি জিয়াগঞ্জে ফিরে যান। অপ্রয়োজনে বন্ধ রাখেন ফোনও। পরিবারের সঙ্গে বাড়িতেই সময় কাটে তার। সাধারণ মধ্যবিত্ত জীবন যাপন করাই পছন্দ তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত