সিনেমার গান থেকে সাময়িক বিদায় নিলেও সিনেমার জগত থেকে দূরে সরে যাচ্ছেন না ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এই গায়ককে নিয়ে নতুন এক প্রকল্পের জন্যেই অরিজিৎ সিংয়ের গ্রামের বাড়িতে গিয়েছিলেন বলিউড অভিনেতা ও নির্মাতা আমির খান।
শোনা যাচ্ছে, আমির খানের আসন্ন সিনেমার সুরের দায়িত্ব নাকি সামলাচ্ছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বহরমপুরের লালদীঘির এক বেসরকারি হোটেল থেকে সাদা রঙের একটি গাড়িতে করে জিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন আমির। প্রিয় তারকাকে একঝলক দেখতে রাস্তার দু'পাশে ভিড় জমান অগুনতি অনুরাগী। সেখানে গায়কের স্টুডিওতে ঢোকার ভিডিও ভাইরাল হতেই উত্তেজনা তুঙ্গে পৌঁছায়।
জানা গেছে, আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) মুর্শিদাবাদেই থাকছেন আমির। নতুন ছবির সংগীত পরিচালনা ও রেকর্ডিংয়ের কাজ নিয়ে দুই তারকা দীর্ঘ সময় কাটাচ্ছেন স্টুডিওতে। তবে শুধু কাজ নয়, অরিজিতের আতিথেয়তায় মজেছেন অভিনেতা। প্রিয় তারকাকে ক্যামেরাবন্দি করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন অনুরাগীরা। যদিও কড়া নিরাপত্তার ঘেরাটোপে কাজ চলছে, তবুও সাধারণ মানুষের উৎসাহে ভাটা পড়েনি। বলিউডের মহাতারকা ও বিশ্বখ্যাত গায়কের এই যুগলবন্দি ভবিষ্যতে বড় পর্দায় কী ম্যাজিক তৈরি করে, এখন সেটাই দেখার বিষয়।
মেসিকে ফেরাতে আর্জেন্টিনার ক্লাবের মহা পরিকল্পনা
ক্যামেরার সামনেই খুলে গেল পোশাক, বিব্রত সানি লিওন