শত বছরের পুরনো সড়ক পুনরুদ্ধারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের সাটুরিয়ায় অবরোধের কারণে গতকাল বুধবার সাড়ে ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের শত শত বাসিন্দা বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়ক অবরোধ করে। এতে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশপথ এ মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, গ্রামবাসীরা বেলা সাড়ে ১১টায় মহাসড়কে গোলড়া-নয়াডিঙ্গি এলাকায় অবস্থান নেয়। এতে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে প্রশাসন ও কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনার পর বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নেয় ও গ্রামবাসীরাা। বিকেল ৫টায় যানচলাচল শুরু হয়।