জুলাই আন্দোলনে নিহত ৪ জনের মরদেহ উত্তোলন

আদালতের নির্দেশে আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর থানার ভেতর ভ্যানে রেখে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া চারজনের লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি (আশুলিয়া রাজস্ব সার্কেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশ শিল্পাঞ্চলের ভাদাইল পবনার টেক, বুড়িরবাজার আমবাগান কবরস্থান ও ইউনিক চাড়ালপাড়া এলাকার দরগারপার কবরস্থান থেকে লাশগুলো উত্তোলন করে।

এর মধ্যে ভাদাইল পবনার টেক থেকে উত্তোলন করা হয়েছে আশরাফুল ইসলাম, ইউনিক চাড়ালপাড়া এলাকার দরগারপার কবরস্থান থেকে জাহিদুল ইসলাম সাগর (২৮), বুড়িরবাজার আমবাগান কবরস্থান থেকে আবুল হোসেন (৩৪) ও অজ্ঞাতপরিচয় আরেকজনের লাশ উত্তোলন করা হয়।

লাশ উত্তোলনে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার বলেন, ‘আদালতের নির্দেশে আমরা গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত চারজনের লাশ উত্তোলন করেছি। এর আগে নিহতের স্বজনরা আদালতে মামলা করলে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেয়। আমরা উত্তোলন করা লাশগুলোর সুরতহাল শেষে ডিএনএ টেস্ট এবং ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠিয়ে দিয়েছি।’

নিহত আবুল হোসেনের প্রতিবেশী ও আহমেদ ল কলেজের শিক্ষার্থী মো. সাদেক বলেন, ‘আমি ও আবুল ভাই বাইপাইল নামাপাড়া এলাকার সাত্তার ম-লের বাড়িতে ভাড়া থাকতাম। গত ৫ আগস্ট আন্দোলন চলাকালে বেলা ১১টার দিকে তিনি বাসা থেকে বের হন।