রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার একটি ফার্নিচার কারখানা থেকে সজীব মোল্লা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই করখানার মিস্ত্রি। শনিবার রাত আড়াইটার দিকে বাড্ডা সাঁতারকুল পশ্চিম পদরদিয়া মসজিদ গলিতে ‘সততা ফার্নিচার’ কারখানার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ গোলাম মওলা বলেন, ‘রাতে ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ওই ফার্নিচার কারখানার দরজা ভেঙে দেখা যায়, ওই কর্মচারী ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’