এসি মিলান থেকে ধারে গ্যালাতাসারেতে গেছেন স্প্যানিশ স্টাইকার আলভারো মোরাতা। মোরাতাকে ধারে খেলতে পাঠিয়ে নিজেদের ক্লাবে আরেক স্ট্রাইকারকে ধারে খেলতে আনলো এসি মিলান।
ইংলিশ ক্লাব চেলসি থেকে ধারে মিলানে যোগ দিয়েছেন পর্তুগিজ স্ট্রাইকার জোয়াও ফেলিক্স। দ্বিতীয় স্ট্রাইকার বা মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন ফেলিক্স।
দল-বদল বিষয়ে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, চেলসির সঙ্গে চুক্তি হয়ে গেছে মিলানের। তবে ফেলিক্স মিলানে খেলবেন মৌসুমের বাকি সময়টুকু। চুক্তিতে ফেলিক্সকে কেনার অপশন রাখা হয়নি।
ফেলিক্সের বেতন বহন করবে ইতালিয়ান ক্লাবটি। আর দল-বদলের জন্য ফি হিসেবে চেলসিকে মিলানের দিতে হয়েছে ৫ মিলিয়ন পাউন্ড।
চলতি মৌসুমে ফেলিক্স চেলসির হয়ে ২০ ম্যাচে ৭ গোল করেন। মৌসুমের বাকি সময়ে মিলানের হয়ে কেমন করেন এই পর্তুগিজ সেটিই দেখার বিষয়।