কুমিল্লার বরুড়া উপজেলা থেকে রিফাত হোসেন (৯) নামের এক শিশু নিখোঁজ হওয়ার দুদিন পর পাশর্^বর্তী সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড় থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার পাহাড়ের চ-ীমুড়া অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিফাত বরুড়ার চ-ীপুর গ্রামের মো. রশিদের ছেলে।
সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি রিফাত চ-ীপুরের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। গতকাল সকাল সাড়ে ৯টায় লালমাই পাহাড়ের চ-ীমুড়ায় শিশুটির গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।