বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন গত রবিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। রাতে ঘুমন্ত অবস্থায় শরীরে কম্বল দিয়ে অসহায় শীতার্ত মানুষের শীত নিবারণের চেষ্টা করছেন তারা।
বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন রাজধানীর কাওরান বাজার, ফার্মগেট, মহাখালী, গাবতলী, কামরাঙ্গীরচরসহ রাজধানীর বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করে। এ সময় সংগঠনের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহসভাপতি মো. মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, সহসাধারণ সম্পাদক মো. রাজু আহম্মেদ শাহ, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, সমাজকল্যাণ সম্পাদক মাহামুল হোসাইন, কোষাধ্যক্ষ সৈয়দ বেলাল হোসাইন, মহিলা সম্পাদক নীলা শেখসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম বলেন, আমরা ইতিমধ্যে সারা দেশের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম ব্যাপকভাবে শুরু করেছি। বিশেষ করে উত্তরবঙ্গের প্রতিটি উপজেলায় আমরা আমাদের ফাউন্ডেশন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রকৃত অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করার চেষ্টা কছি। বিজ্ঞপ্তি