ইয়ামিনের মরদেহ উত্তোলনে বাধা পরিবারের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে সাভারে প্রথম শহীদ শাইখ আসহাবুল ইয়ামিনের মরদেহ কবর থেকে উত্তোলন করতে দেননি তার পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার আদালতের নির্দেশে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এবং মামলার তদন্তকারী কর্মকর্তা হেলাল উদ্দিন মরদেহটি উত্তোলন করতে গিয়ে পরিবারের বাধার মুখে ফিরে যান।

এর আগে গতকাল দুপুরে নিহত শহীদ ইয়ামিনের মরদেহটি উত্তোলন করতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন কবরস্থানে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান। এ সময় তার সঙ্গে ফরেনসিক বিভাগের লোকজন, সাভার মডেল থানা পুলিশ, নিহতের স্বজন ও মামলার বাদী উপস্থিত ছিলেন।