আওয়ামী লীগের সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এই নিষেধাজ্ঞা দেন। এর আগে গত রবিবার তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছিল।
আবেদনটি করেন মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন। আবেদনের ওপর শুনানি করেন দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম।
ধারণা করা হয়, প্রতিকূল পরিবেশ ও নানা চাপের মুখে ২০২২ সালের এপ্রিলে তিনি সুইজারল্যান্ডে চলে যান। সেখানে জুরিখে মেয়ের বাসায় অবস্থান করছেন তিনি।