চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ১২৪৫ জন

গত ২৪ ঘণ্টায় নয়জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এ নিয়ে এবছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৪৫জন। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে দুইজন করে এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দশজন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে (২০২৫) এ পর্যন্ত ১ হাজার ১৪৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
 

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪৫ জন। এর মধ্যে ৫৫ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৪ দশমিক ৪ শতাংশ নারী রয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ১০ জন মারা গেছেন।  
 

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।