সেচপাম্পের পাইপে শিশুর ক্ষতবিক্ষত লাশ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হোসাইন (৪) নামে এক শিশুকে হত্যা করে সেচপাম্পের ভেতরে ঢুকিয়ে রাখার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। গতকাল শনিবার নিহত শিশুর মা রোকসানা বেগম এ অভিযোগ করেন। গত শুক্রবার বিকেল ৫টায় উপজেলার খারিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত শুক্রবার দুপুরে রাজ মিয়ার স্ত্রী রোকসানা তার ছেলে হোসাইনকে সঙ্গে নিয়ে নদীতে গোসল করতে যান। পরে প্রতিবেশী কামালের উপস্থিতিতে তার সেচ মেশিনের পাশে ছেলেকে বসিয়ে রেখে নদীতে নামেন তিনি। গোসল শেষে রোকসানা তার ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। তার সন্দেহ হয়, কামাল তার ছেলেকে লুকিয়ে রেখেছে। একপর্যায়ে গ্রামবাসীর চাপের মুখে মেশিনের বড় পাইপের নাট খুলতে বাধ্য হয় কামাল। পরে উপস্থিত জনতা পাইপের ভেতর থেকে হোসাইনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।