নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে ইউনিয়ন জাতীয় প্রাথমিক শিক্ষাপদক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বারদী বাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাফেজা।
খেলার উদ্বোধন করেন বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী, বারদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আউয়াল, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম লিখন, যুবনেতা করিম রহমান।
অন্যদের মাঝে কামরুল হাসান, ইসরাত জাহান নিতুসহ বারদী ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। ৪৮টি ইভেন্টে আয়োজিত খেলায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।