কুলাউড়ায় দেড় ঘণ্টা পর ছাড়ল পারাবত ট্রেন

মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের একটি কোচের সমস্যা দেখা দেওয়ায় প্রায় দেড়ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এটি সচল হওয়ায় পুনরায় ট্রেন চলাচল চালু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রোমান আহমদ। তিনি বলেন, বিকাল ৫টা ১৫মিনিটের দিকে ট্রেনটি কুলাউড়া রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের একটি কোচের সমস্যা দেখা দেয়। পরে সন্ধ্যা ৬টা ৩৫মিনিটের দিকে এটি সচল হলে পুনরায় সিলেট-ঢাকার ট্রেন চলাচল চালু হয়।