হিলি স্থলবন্দরের কার্যক্রম চালু হচ্ছে আজ

পবিত্র শবেবরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম গেল একদিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও কার্যক্রম শুরু হচ্ছে। পাশাপাশি বন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।