হাসপাতালে থেরাপি নিলেন কারাবন্দি সাবেক এমপি এম এ লতিফ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থেরাপি নিলেন কারাবন্দি চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

থেরাপি শেষে বিকেল ৩টার দিকে পুনরায় তাকে কারাগারে ফেরত আনা হয়। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল।

এর আগে গত ৮ অক্টোবর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডিভিশন ওয়ার্ডে শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান লতিফ। এরপর তিনি দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে থেকে চিকিৎসাধীন  ছিলেন।

গত ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন মাজার গেট এলাকা থেকে লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার মামলাসহ একাধিক মামলা হয়েছে