৮ বছরের অপেক্ষা শেষে আলোর মুখ দেখলো চ্যাম্পিয়নস ট্রফি। ২৯ বছরের অপেক্ষা ফুরিয়ে পাকিস্তানে হচ্ছে আইসিসির কোনো মেগা ইভেন্ট। এমন মুহূর্তের সাক্ষী হয়ে করাচি জাতীয় স্টেডিয়ামে হয়ে গেল উদ্বোধনী ম্যাচের টস। স্বাগতিক দেশ পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান সেই টস জিতে নিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
টস জিতে রিজওয়ান বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং-বোলিং দুটোই করেছি। সেখানে যে ভুলগুলো হয়েছে আশা করি এখানে হবে না। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ঘরের মাঠে আমাদের ওপর সবার অনেক আশা। ভালো লাগছে খেলতে পেরে।’
ইনজুরি শঙ্কা কাটিয়ে একাদশে ফিরেছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। তবে কপালে আঘাত পাওয়া কিউই ওপেনার রাচিন রবীন্দ্র খেলছেন না এই ম্যাচ।
পাকিস্তান একাদশ:
ফখর জামান, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটকিপার), সালমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি এবং আবরার আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ:
উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ন্যাথান স্মিথ এবং উইল ও’রুর্কে।