মিউচুয়াল ফান্ড বিধিমালা এবং মার্জিন রুলসের বিষয়ে টাস্কফোর্সের খসড়া সুপারিশের ওপর পুঁজিবাজারসংশ্লিষ্ট সবার মতামত আহ্বান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল বুধবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ এবং ‘মার্জিন রুলস, ১৯৯৯’-এর যুগোপযোগীকরণের বিষয়ে ইতিমধ্যে কমিশনের কাছে খসড়া সুপারিশ জমা দিয়েছে।
পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’-এর সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এরই ধারাবাহিকাতায় ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ এবং ‘মার্জিন রুলস, ১৯৯৯’-এর বিষয়ে টাস্কফোর্সের সুপারিশগুলোর ওপর সংশ্লিষ্ট সবার মতামত আহ্বান করা হচ্ছে। নিম্নোক্ত ই-মইল ঠিকানায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মতামত প্রেরণ করা যাবে।
টাস্কফোর্সের সুপারিশগুলোর ওপর মতামত পাঠানোর জন্য ইমেইল ঠিকানা : সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালাসংক্রান্ত মতামত : suggestion.
mutualfundrules@sec.gov.bd ও মার্জিন রুলসসংক্রান্ত মতামত :suggestion.marginrules@sec.
gov.bd