খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খান জাহান আলী থানায় এ মামলা করেন।
বুধবার রাতে কুয়েট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটে গত ১৮ ফেব্রুয়ারি সন্ত্রাসী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
এ প্রসঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আহসান হাবিব বলেন, তদন্তপূর্বক দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি দেখা হচ্ছে। যারা হামলায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।