উজ্জীবিত আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান আর দক্ষিণ আফ্রিকা। করাচি স্টেডিয়ামে এই লড়াইয়ে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে প্রোটিয়ারা। এই ম্যাচটি ঘিরে তুমুল লড়াইয়ের আশা করছেন দর্শকরা।

বর্তমান সময়ে আফগানিস্তান ক্রিকেটের নতুন শক্তি হয়ে উঠেছে। আর দক্ষিণ আফ্রিকা তো গত টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ। পরিসংখ্যান বলছে, দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বশেষ ৫ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৩টি, আফগানিস্তানের জয় ২টি। সবশেষ ৩ ম্যাচ হিসেব করলে আবার আফগানরা এগিয়ে, দুটিতেই জিতেছে তারা।

দক্ষিণ আফ্রিকা একাদশ : রায়ান রিকেলটন, টনি ডি জর্জি, টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইন মুলডার, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অতল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান, নুর আহমেদ, ফজলহক ফারুকী।