রাজশাহী কারাগারে গরম পানিতে দগ্ধ কয়েদির মৃত্যু

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

মারা যাওয়া কয়েদি হলেন বিপুল কুমার (৩৩)। তিনি নওগাঁর মহাদেবপুর থানার লক্ষ্মীপুর ভা-ারপুর এলাকার সুনীল চন্দ্র সরকারের ছেলে। তিনি নওগাঁ সদর থানার ২০১০ সালের একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানান, বিপুল কুমার গত ১০ ফেব্রুয়ারি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্নার সময় রাখা গরম পানিতে পড়ে দগ্ধ হন। গুরুতর অবস্থায় কারা কর্তৃপক্ষ উদ্ধার করে তাকে রামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রতœা রায় কয়েদি মারা যাওয়ার তথ্য নিশ্চিত করলেও মারা যাওবার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি।