সাটুরিযায় বজ্রাঘাতে যুবক নিহত

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের তিল্লি গ্রামের জাহিদ হোসেন নামের (২৪) এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে। এ সময় তার জমজ ভাই জাকির (২৪) আহত হয়। জাকিরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত যুবক জাহিদ তিল্লি গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে।

বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম নিশ্চিত করে বলেন, শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে জাহিদ হাসান তিল্লি বাজারের পুকুরের উত্তর পাশে তাদের পৈত্রিক জমিতে সরিষা তুলতে গিয়ে বজ্রাঘাতে মারা যান।

তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা বলেন, জাহিদ ও জাকির দিনভর দুই ভাই তাদের পৈত্রিক জমিতে সরিষা তুলতেছিল। শনিবার সন্ধায় বৃষ্টির সময় বজ্রপাতে জাহিদ ঘটনাস্থলে মারা যান। আহত জাকির হোসেনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায় তাদের পৈত্রিক জমিতে সরিষা তুলার সময় বজ্রপাতে জাহিদ হোসেনের শরীরের ওপর বজ্রপাত হয় ও আর জাকির বাম পায়ে পড়ে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ এখনই দাফন করা হবে নাকি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে, তা এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিদ্বান্ত নেওয়া হয়নি।