সিংগাইরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে অবৈধভাবে ড্রেজিং (ড্রেসিং) পদ্ধতিতে মাটি কাটার অভিযোগে আব্দুল জলিল নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

রবিবার (১৯ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিল উদ্দিনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানানো হয়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী অবৈধভাবে ড্রেজিং পদ্ধতিতে মাটি কাটার অপরাধে আব্দুল জলিলকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি সেলু মেশিন, ২টি পাম্প, ২টি চেচিস, ২৩টি ড্রাম এবং ৮০ ফুট পিভিসি পাইপ জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিল উদ্দিন বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত