১৫ কোটি রুপির ঘড়ি হাতে মাঠে হার্দিক

ঘড়ির প্রতি হার্দিক পান্ডিয়ার দুর্বলতা বেশ পুরনো। বিভিন্ন সময়ে নানা বিলাসী ঘড়ি দেখা যায় তার হাতে। তবে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে হার্দিকের হাতে যে ঘড়িটি দেখা গিয়েছে তার বাজারমূল্য ১৫ কোটি রুপি।

হার্দিকের এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন তুলেছে। বেশ কজন ভক্ত জানান, ঘড়িটি রিচার্ড মিলি প্রতিষ্ঠানের। একজন জানিয়েছেন ঘড়িটির মডেল আরএম২৭-০২-সিএ এফকিউ ট্যুরবিলন রাফায়েল নাদাল স্কেলেটন এডিশন। ভারতের বাজারে এই ঘড়িটির দাম রয়েছে প্রায় ১৫ কোটি রুপি।

এই ঘড়ি হাতেই আজ তিনি শিকার করেন পাকিস্তানের দুই মূল্যবান উইকেট। প্রথমে ফেরান বাবর আজমকে। পরে সর্বোচ্চ ইনিংস খেলা সৌদ শাকিলকেও নিজের শিকার বানান হার্দিক।