চট্টগ্রামের আনোয়ারায় ধর্ষণ এবং সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আনোয়ারা সরকারি কলেজ থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়কালী বাজার গিয়ে শেষ হয়।
বিক্ষোভকারীরা বলেন, পরিবর্তিত বাংলাদেশে আমরা নিরাপদ নই,আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। আমরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাই।