কালিগঞ্জে অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান, ভেকু মেশিন জব্দ

অবৈধভাবে মাটি কাটা বন্ধের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছেন কালিগঞ্জ উপজেলা প্রশাসক তনিমা আফ্রাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশের একটি টিম।

আজ মঙ্গলবার সকালে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বেলাই বিল সংলগ্ন কৃষি জমিতে পুনরায় মাটি কাটার অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে তা বন্ধ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে কোনও অপরাধী না পাওয়া গেলেও ঘটনাস্থল থেকে একটি ভেকু মেশিন জব্দ করে কালীগঞ্জ থানার ওসির জিম্মায় দেওয়া হয়েছে।

এর আগে একইস্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ২০ ফেব্রুয়ারি প্রথম বার অভিযান পরিচালনা করে মাটি কাটার কাজ বন্ধ করেন। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিনিয়ত কালীগঞ্জের বিভিন্নস্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাটিকাটা বন্ধের চেষ্টা করে যাচ্ছেন।