বাঁশখালীতে হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়ি পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে আবু ছিদ্দিক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে স্থানীয় জনগণ।

নিহত আবু ছিদ্দিক বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ি বশিরা-বারি উম্মুল কোরআন মাদ্রাসা এলাকার বাসিন্দা ছিলেন। শুক্রবার সকালে পুইছড়ি পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান আবু ছিদ্দিক।  জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।