ফরিদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। নির্বাচনে বিএনপি সমর্থিত ১১ প্রার্থী এবং জামায়াত সমর্থিত ৪ প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে সভাপতি পদে বিএনপির সমর্থিত অ্যাডভোকেট খন্দকার লুৎফর রহমান পিলু এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন মৃধা নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
এদিকে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের সবকটিতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোকসেদুর রহমান ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে আজাদ হোসেন খান ১৮৬ ভোট পেয়ে জয় লাভ করেন।