সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষকেই বাকবিতণ্ডা করতে দেখা যায় ।
শনিবার (১ মার্চ) চৌহালী উপজেলার বাবলাতলা মোড়ের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনার পরই ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, দুপুরে দিকে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে। তখন প্রত্যাশিত পদ না পাওয়া এবং বঞ্চিতরা তাদের সঙ্গে তর্কে জড়ান। পরে একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি, সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে ফুলের মালা গলায় দিয়ে কলেজ ক্যাম্পাসে ঘুরতে দেখা যায়।
এদিকে শুক্রবার দুপুরে বিএনপি অফিসের সামনে ছাত্রদলের একাংশ পকেট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেন। এতে অংশ নেন কলেজ ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্থানীয় ছাত্রদলের একাংশ। এর আগে, বুধবার দুপুরে চৌহালী কলেজ শাখা ছাত্রদলের ৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি সবুজ বলেন, পদবঞ্চিতরা বিক্ষিপ্ত হয়ে অবস্থান নেয়, তবে কোনো পক্ষ মুখোমুখি হয়নি। বিএনপির কেন্দ্রীয় নেতা আ. আলিম পদবঞ্চিতদের আশ্বস্ত করলে তারা অবস্থান ত্যাগ করেন। তবে কোনো ধাওয়া-পাল্টা ধাওয়া হয়নি।