সামান গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে গতকাল শনিবার যোগ দিয়েছেন আজম খান। যোগ দেওয়ার আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির হেড অব কমিউনিকেশনস, ম্যানেজমেন্ট কমিটির সদস্য, সাস্টেইনেবল ফিন্যান্স কমিটির সদস্য, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং এমটিবি ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। সামান গ্রুপ লুব্রিকেন্ট, অ্যাগ্রো অ্যান্ড ফুড, ওয়ার্ক টার্মিনাল (কো-ওয়ার্কিং স্পেস), ই-কমার্স, প্রোপার্টিজ এবং কমিউনিকেশনস খাতে ব্যবসা পরিচালনা করছে। বিজ্ঞপ্তি