রূপগঞ্জে স্যালাইন কারখানায় শ্রমিক অসন্তোষ

ওভার টাইমের টাকা পরিশোধ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  বিনয় কৃষ্ণ বাড়ৌইকে অপসারণের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৈকুলি এলাকায় অবস্থিত অরিয়ন ইনফিউশন লিমিটেড নামের একটি স্যালাইন কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। গতকাল শনিবার সকাল থেকে শ্রমিকদের মধ্যে এই অসন্তোষ দেখা যায়।

শ্রমিকরা অভিযোগ করে জানান, মৈকুলি এলাকায় অবস্থিত অরিয়ন ইনফিউশন লিমিটেড নামের একটি স্যালাইন কারখানায় সাড়ে ৩ শতাধিক শ্রমিক কাজ করেন। এর মধ্যে ২৮০ জন পুরুষ শ্রমিক, ২০ জন নারী শ্রমিক ও ৫০ জন স্টাফ কাজ করেন। শ্রমিকদের ৯ মাসের ওবারটাইম, ২০ সালের বোনাস ও ২৪ সালের বোনাস বকেয়া রয়েছে। বেশ কিছুদিন ধরে বকেয়া ওভারটাইম ও বোনাস পরিশোধ করার জন্য মালিক পক্ষের কাছে দাবি জানিয়ে আসছে শ্রমিকরা। কিন্তু মালিকপক্ষ দেই দিচ্ছি করে নানা ধরনের টালবাহানা করছে।