মাগুরায় ৬ রোহিঙ্গা আটক

মাগুরায় যাত্রীবাহী বাস থেকে ছয় রোহিঙ্গাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জেলার ওয়াপদা বাজারে বাসে তল্লাশিকালে সন্দেহভাজন ওই ছয় যাত্রীকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশে চেকপোস্টে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জেলার শ্রীপুর থানাধীন ওয়াপদা বাজারে কক্সবাজার থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশিকালে সন্দেহভাজন ওই ছয় যাত্রীকে পাওয়া যায়।

আটকরা হলেন সানাউল্লা, মোহাম্মদ আইয়ুব, রাজিদা বেগম, মোহাম্মদ হারেজ, মোহাম্মদ আরজ এবং মোহাম্মদ এরফান।

আটক সানাউল্লা ইতিমধ্যে তার রোহিঙ্গা পরিচয় গোপন করে ঢাকার তেজগাঁও শিল্প এলাকার ঠিকানা ব্যবহার করে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। মূলত সানাউল্লার নেতৃত্বে আটক অন্য ব্যক্তিরা অবৈধভাবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরির উদ্দেশে যশোর যাচ্ছিলেন।