সমাজে অবহেলিত, খেটে খাওয়া মানুষ ও হতদরিদ্র ছিন্নমূল মানুষের ইফতারের কথা চিন্তা করে বন্ধু মহল ফেনী জেলার উদ্যোগে বিনামূল্যে ইফতারের বুথ চালু করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন ফিতা কেটে ফেনী সদর হাসপাতাল গেটসংলগ্ন স্থানে ইফতার বুথটি উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, আর এম ও ডা. আসিফ ইকবাল, সাংবাদিক আসাদুজ্জামান দারা, জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন, বন্ধু মহল ফেনী জেলার উপদেষ্টা মীর হোসেন রাসেল প্রমুখ। পুরো রমজান মাস জুড়ে হাসপাতালে আসা রোগীর আত্মীয়স্বজন ও পথচারী রোজাদারদের মধ্যে ইফতারের প্যাকেট উপহার হিসেবে দেওয়া হবে।