আল-আরাফাহ্ ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্য নিয়ে খুলনায় সম্প্রতি অনুষ্ঠিত হয় স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫। খুলনার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং জেলার ৪৯টি তফসিলি ব্যাংক খুলনার হোটেল টাইগার গার্ডেনে দিনব্যাপী এ কনফারেন্সে অংশ নেয়। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকাতুল আলম ও বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের পরিচালক এস এম কামালুজ্জামান কামাল। বিজ্ঞপ্তি