কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ১

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে মহরম মিয়া (৬০) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহড়িকা এক্সপ্রেস ট্রেন শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকা অতিক্রমকালে ট্রেনে কাটা পড়েন মহরম মিয়া । 

শ্রীমঙ্গল রেলওয়ের থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দিপক সরকার জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।