বগুড়ায় মোবাইলের কথা বলার সময় ছাদ থেকে পড়ে অপর্ণা চক্রবর্তী (২৩) নামে নার্সিং কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (০৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অপর্ণা চক্রবর্তী শহরের জহুরুল নগর হাফিজার মোড় এলাকার হিমাংশু চক্রবর্তীর মেয়ে ও বগুড়া নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত বাড়ির ছাদ থেকে পড়ে যান অপর্ণা। তখন পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দিবাগত রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সদর থানার ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে।