চট্টগ্রাম

ট্রেনে কাটা পড়ে নারী শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় ট্রেনে কাটা পড়ে সাদিয়া আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী পেশায় একজন পোশাকশ্রমিক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন মজুমদার জানান, ট্রেনে কাটা পড়ে এক নারী আহত হন। চমেক হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।