ছেলেসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় গতকাল শুক্রবার এক ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার রাউৎগাঁও ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ এবং তার ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহান আহমেদ।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার দেশ রূপান্তরকে বলেন, সোহাগ ও তার ছেলের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।