নরসিংদীতে বসতঘরে দগ্ধ শিশুর মৃত্যু

নরসিংদীতে বসতঘরে আগুন লেগে সুরাইয়া নামে ৬ বছরের এক ঘুমন্ত কন্যাশিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া রসুলপুর গ্রামের মনির হোসেনের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মেয়েটির বাবা পাশর্^বর্তী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছিলেন। তার মা বাড়ির পাশেই কৃষিজমিতে কাজের জন্য সকালেই বের হন। আর বসতঘরে সুরাইয়া ঘুমিয়ে ছিল। এ সময় ঘরে অন্য  কেউ ছিলেন না। হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মনির হোসেনের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে সুরাইয়ার মৃত্যু হয়।

করিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান জানান, সকালে মেয়েটি ঘরেই ছিল। বাবা-মা কেউ ঘরে ছিলেন না। অগ্নিকা-ে ঘরে থাকা মেয়েটি দগ্ধ হয়ে মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা- ঘটে থাকতে পারে।