চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে জান্নাত আরা (৪১) নামে  এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সুরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাত আরা ওই এলাকার ফজল করিমের স্ত্রী। রাতে বাড়ির উঠানে চুল্লিতে তামাকপাতা শুকানোর সময় একটি বন্যহাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দেয়। এতে তার মৃত্যু হয়।