এই রমজানে বিশ্বের ২২টি দেশ থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘ট্যাপট্যাপ সেন্ড’-এর মাধ্যমে পাঠানো সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স সরাসরি বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করে তিনজন প্রবাসীর স্বজন পেতে পারেন মোটরবাইক ও ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কুপন। সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী স্বজন পাবেন ১ লাখ ৮০ হাজার টাকার মোটরবাইক কুপন এবং দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী স্বজন পাবেন ৫০ হাজার ও ৩০ হাজার টাকার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কুপন। পাশাপাশি, প্রতি সপ্তাহেই আরও তিনজন করে পাচ্ছেন ১৫,১০ ও ৫ হাজার টাকার ইলেকট্রনিক ডিভাইস কুপন।
ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধপথে রেমিট্যান্স পাঠানোকে আরও উদ্বুদ্ধ করতেই ট্যাপট্যাপ সেন্ড ও বিকাশ এই যৌথ ক্যাম্পেইনের আয়োজন করেছে। ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১ মার্চ এবং চলবে ২৮ মার্চ পর্যন্ত। ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, পর্তুগাল, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, আয়ারল্যান্ড, অস্ট্রিয়াসহ ২২টি দেশ থেকে প্রবাসীরা দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে যতবার প্রয়োজন ততবার রেমিট্যান্স পাঠাতে পারছেন কোনো খরচ ছাড়াই। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রবাসীরা বিকাশে প্রতি লেনদেনে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পাঠাতে পারছেন।
সাপ্তাহিক কুপন জিততে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে ১০ হাজার টাকা (সরকারি আড়াই শতাংশ প্রণোদনা ছাড়া) বা তার বেশি রেমিট্যান্স পাঠাতে হবে প্রবাসীদের। বিজ্ঞপ্তি