বরগুনার আমতলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু তালেব গাজীর অপকর্মের প্রতিবাদে ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন করেছেন। গতকাল রবিবার সকালে আমতলী সদর ইউনিয়নের শারিকখালী গ্রামে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ‘চলাভাঙ্গা গ্রামের ভূমিদস্যু একাধিক মামলার আসামি আবু তালেব গাজী আমাদের মৎস্য খামারে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তালেব গাজীর নেতৃত্বে গত শনিবার তার সন্ত্রাসী বাহিনী আমাদের খামারে হামলা করে। এ সময় তারা মনিরুল খলিফার সঙ্গে থাকা গরু ক্রয়ের জন্য রাখা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।’ এ বিষয়ে যুবলীগ নেতা তালেব গাজীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন তিনি।