নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ২টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের ইমনের মালিকানাধীন গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গ্যারেজের মালিক ইমন দগ্ধ হন। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটে চিকিৎসা করানো হয়েছে।
জানা গেছে, আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া গ্রামের ইমনের বসতবাড়িতে সিএনজি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ইমনের গ্যারেজে থাকা ২টি সিএনজি পুড়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে তদন্ত চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।