হাইকোর্টের রায়

এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০১:০৭ পিএম

এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবেন না। বুধবার (১২ মার্চ) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের এমন বিধান প্রশ্নে জারি করা রুলের ওপর রায় ঘোষণা করেন হাইকোর্ট।

হাইকোর্ট জানিয়েছেন, যারা এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়াই এতদিন ‘ডাক্তার’ পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। তবে ১৩ মার্চ থেকে কেউ আইন ভঙ্গ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত